ঢাবি ছাত্রীকে নিয়ে গেলো ডিবি পুলিশ!
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলের সামনে থেকে এক ছাত্রীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে। ওই ছাত্রীর নাম শেখ তাসনিম আফরোজ ইমি। ইমি ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানায়। তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়।
জানা গেছে শেখ তাসনিম আফরোজ ইমি নামের ওই ছাত্রী কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সংগঠন ‘স্লোগান ৭১’-এর সাবেক সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (১৪ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে একটি মাইক্রোবাসে সাদা পোশাকে একদল লোক আসে। ওই সময় ইমি হলের সামনে চা পান করছিলেন। সাদা পোশাকের লোকদের একজন বলেন- ‘স্যারের সঙ্গে আপনাকে কথা বলতে হবে’। একথা বলে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাবির প্রক্টর গোলাম রব্বানী সাংবাদিকদের জানান, তাকে ডিবি পুলিশের সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে বলে শাহবাগ থানা পুলিশ জানিয়েছে। আমরা জানতে পেরেছি সে ডিবি কার্যালয়ে আছে।
এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, জানতে পেরেছি তার নামে নাকি ডিবিতে মামলা রয়েছে। সে কারণে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি দক্ষিণের টিম তাকে নিয়ে গেছে।
অবশ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা-ডিবি ইমিকে আটকের বিষয়টি নিশ্চিত করেনি।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সাত যুগ্ম-আহ্বায়ক বর্তমানে কারাগারে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাসহ একাধিক মামলায় তারা আসামি।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed