সুনামগঞ্জে ২৬ ড্রেজার জব্ধ
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জে অবৈধ ভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের দায়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬টি ড্রেজার জব্ধ করা হয়েছে। আটককৃত ড্রেজারের মূল্য ১৫ লক্ষাধিক টাকার বেশী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরার ধোপাযান ও চলতি নদীতে অবৈধ ভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের দায়ে সুনামগঞ্জ পুলিশ সুপার বরকত উল্লাহ খানের নির্দেশে সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের ইন্সপেক্টর রুকনুজ্জামান এসআই আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঝটিকা অভিযান চালিয়ে ২৬টি ড্রেজার জব্ধ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রেজারের মালিক ও চালকরা পালিয়ে যায়।
সুনামগঞ্জ পুলিশ সুপার বরকত উল্লাহ খান এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে অবৈধ ভাবে পাথর ও বালু উত্তোলনের কারনে পরিবেশ ও জনজীবন কে হুমকির হাত থেকে রক্ষা করতে সুনামগঞ্জ জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed