ছাত্রদল নেতা রাজু হত্যায় ২৩ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু হত্যার ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হয়েছে।
সোমবার (১৩ আগস্ট) রাতে নিহত রাজুর চাচা দবির আলী বাদী হয়ে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরীকে প্রধান আসামী করে ২৩ জনের নাম উল্লেখপূরবক একটি হত্যা মামলা দায়ের করেন। (মামলা নং ২৩)। এছাড়া মামলায় আরো ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। মামলার পর এজাহারভুক্ত এক আসামীকে আটক করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মুহাম্মদ আব্দুল ওয়াহাব মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ২৩ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামী করা হয়েছে। এছাড়া মামলায় আলফু মিয়া নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই মামলার ১৪ নম্বর আসামী। বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত আছে বলে তিনি জানান।
এদিকে এই হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে রোববার (১৩ আগস্ট) সিলেট ছাত্রদলের সাবেক তিন নেতা জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি লিটন আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না ও জেলা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (পদত্যাগকারী) আনোয়ার হোসেন রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালী থানায় আনা হয়েছিলো। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পুলিশের উপর হামলার একটি পুরোনো মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (১৩ আগস্ট) বিকেলে আদালতে প্রেরণ করে কোতোয়ালী থানা পুলিশ। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
এর আগে ময়নাতদন্ত শেষে রবিবার রাজুর মরদেহ নিজ বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার শাহপুর গ্রামে দাফন করা হয়।
প্রসঙ্গত, গত ১১ আগষ্ট শনিবার রাতে নগরীর কুমারপাড়ায় নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনে বিজয় উল্লাস চলাকালে দুর্বৃক্তদের হামলায় খুন হন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু। এসময় আহত হন আরও দুই ছাত্রদল নেতা।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed