Main Menu

ছাতকে নৌ-পথে চাঁদাবাজি, আটক ৩

ছাতক প্রতিনিধি: ছাতকে নৌ-পথে চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ আগস্ট) দুপুরে সুরমা নদীর গোয়ালগাঁও নামক স্থান থেকে ছাতক থানার এসআই অরুণ কুমার দাস তাদের আটক করেন।

আটকৃতরা হলেন শহরের মন্ডলীভোগ এলাকার বশির মিয়ার পুত্র জাহান মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মৃত নুরুল হকের পুত্র কবির আহমদ ও একই উপজেলার ইছাকলস গ্রামের মৃত আবুল মিয়ার পুত্র মজনু মিয়া।

এ ব্যাপারে ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, চাঁদা আদায়কালে কোন বৈধ কাগজ-পত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়।

Share





Related News

Comments are Closed