কালো পোশাকে ঈদ পালনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কোটা আন্দোলন নেতাদের ঈদের আগে মুক্তি না দিলে আন্দোলনকারীরা কালো পোশাকে ঈদ করবেন বলে জানালেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ইয়ামিন মোল্লা। কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির জন্য আগামী ৩১ আগস্ট পর্যন্ত আল্টিমেটাম দিয়ে সবাইকে কালো পোশাকে ঈদ পালন করতে আহ্বান জানান তিনি।
রোববার (১২ আগস্ট) দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এ আহ্বান জানান।
এর আগে নেতাদের মুক্তি, কর্মসূচিতে হামলাকারীদের বিচারসহ পাঁচ দফা দাবির ভিত্তিতে রোববার সকালে বিক্ষোভ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এসময় অধিকার সংরক্ষণ পরিষদের এ যুগ্ম-আহ্বায়ক বলেন, কোটা সংস্কারের প্রজ্ঞাপন ৩১ আগস্টের মধ্যে না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। সরকার এই আন্দোলন নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন। না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তিনি বলেন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের ঈদের আগে মুক্তি দেয়া না হলে কালো পোশাকে ঈদ পালন করবেন কোটা আন্দোলনকারীরা। এসময় উপস্থিত ছিলেন কোটা আন্দোলনকারীদের আহ্বায়ক হাসান আল মামুন।
অন্যদিকে, কোটা আন্দোলনকারীদের এই সমাবেশ করার কথা ছিল টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে। কিন্তু বেলা ১১টা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে মৌলবাদবিরোধী ছাত্র সমাবেশ করেন।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed