জয়পুরহাটে জেলা প্রশাসন কর্মকর্তার লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজের একদিন পর একটি বাগান থেকে গলায় ফাঁস দেওয়া জয়পুরহাট জেলা প্রশাসনের নেজারত শাখার প্রসেস সার্ভেয়ার মাহাতাব এর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি সদর উপজেলার দোগাছী গ্রামে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সেলিম হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের ওই কর্মচারী চিঠিপত্র নিয়ে সদর উপজেলার খয়েরডারা গ্রামে যান। সারদিন তাঁর সন্ধান না মিললে ওই রাতেই সদর থানায় একটি জিডি করেছেন নিহতের পরিবার। আজ শুক্রবার সকালে সদর উপজেলার কুজিশহর গ্রামে একটি বাগানের ভিতরে গলায় ফাঁস দিয়ে গাছের সাথে বাঁধা তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের কাছে থাকা জিনিসপত্র পাওয়া গেছে। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে হত্যার পর তাকে গাছের সাথে বেধেঁ রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed