Main Menu

৩৬ কোটি টাকার সোনাসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে পাচারের সময় ৬২৪টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৭৩ কেজি ওজনের সোনার বারগুলোর বাজার মূল্য ৩৫ কোটি ৭৭ লাখ টাকা। এসময় মহিউদ্দিন (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (১০ আগস্ট) শার্শা উপজেলার শিকারপুর সীমান্তের নারিকেলবাড়িয়া এলাকা থেকে এসব সোনার বার জব্দ করে বিজিবি। আটক মহিউদ্দিন শার্শা উপজেলার শিকারপুর গ্রামের তোজাম্মেল হোসেনর ছেলে।

৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মহিউদ্দিনকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ৬২৪টি সোনার বার পাওয়া যায়।

Share





Related News

Comments are Closed