মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মকবুল (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মকবুল মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি করেছে র্যাব।
শুক্রবার (১০ আগস্ট) ভোরে উপজেলার কুমারভোগ পদ্মা সেতু পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহিতুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীরা বেচাকেনা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৪টার দিকে র্যাব অভিযান চালায়। তাদের সঙ্গে র্যাবের গুলিবিনিময় হয়। একপর্যায়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায় এবং ঘটনাস্থলে গুলিবিদ্ধ মকবুলকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Related News
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More



Comments are Closed