সিসিকের ২৪নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন বলেছেন, গত ৩০ জুলাই সিসিক নির্বাচনে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ব্যাপক ভোট ডাকাতি সত্তে¡ও সিলেটবাসী মেয়র পদে আরিফুল চৌধুরীকে বিজয়ের দ্বারপ্রান্তে এগিয়ে রেখেছেন। স্থগিত থাকা দুটি কেন্দ্রেও ধানের শীষে ভোট দিয়ে বিজয়ের দ্বারা অব্যাহত রাখতে সিলেটবাসীকে এগিয়ে আসতে হবে। আরিফুল হক চৌধুরী ও সিলেটের উন্নয়ন একই সুত্রে গাথাঁ। তাই সকল ষড়যন্ত্র উপেক্ষা করে উন্নত ও মডেল নগরী গড়ে তুলতে স্থগিত কেন্দ্রেও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এই বিজয় হবে সিলেটের বিজয়, গণতন্ত্রের বিজয়, উন্নয়নের বিজয় ও সত্যের বিজয়।
মঙ্গলবার নগরীর ২৪নং ওয়ার্ডের স্থগিত থাকা কেন্দ্রের পুনঃনির্বাচন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি উপরোক্ত কথা বলেন।
নেতৃবৃন্দ ২৪নং ওয়ার্ডের শাপলাবাগ, টুলটিকর ও মিরাপাড়া এলাকার বিভিন্ন স্থানে পৃথক স্থানে গণসংযোগ করেন। এসময় ২৪নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলার প্রার্থীকে বিজয়ী করারও আহŸান জানান তারা।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক, মহানগর উপদেষ্ঠা সৈয়দ বাবুল, মহানগর সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ, জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, মহানগর দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজুমদার, স্বাস্থ্য সম্পাদক ডা: আশরাফ আলী, ত্রাণ সম্পাদক আব্দুর রহিম মল্লিক, সহ-সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ সাগর, ২৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নোমান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হক স্বাধীন, সাবেক ছাত্রদল নেতা কয়েস আহমদ, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জিএম সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও ছাত্রদল নেতা সাজ্জাদ আরিফ প্রমুখ।
গত সোমবার (৩০ জুলাই) সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন অনিয়মের অভিযোগে নগরের ২৪ নং ওয়ার্ডের গাজি বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় (নারী-পুরুষ) এবং ২৭ নং ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (নারী-পুরুষ) কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
সিসিক নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টির ঘোষিত ফলাফল অনুযায়ী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।
১৩২ কেন্দ্রের ফলাফলে চার হাজার ৬২৬ ভোটে আরিফুল হক চৌধুরী এগিয়ে থাকলেও এ দুই কেন্দ্রের মোট ভোট চার হাজার ৭৮৭। সে হিসেবে স্থগিত কেন্দ্রের ভোটের চেয়ে ১৬১ ভোট পিছিয়ে আরিফ। যে কারণে নির্বাচন কমিশন কেন্দ্র দু’টিতে ফের ১১ আগষ্ট নির্বাচন অনুষ্টানের ঘোষণা দেয়।
এছাড়া একই দিনে সংরক্ষিত ৭নং ওয়ার্ডে (১৯, ২০ ও ২১) দু’জন প্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী নাজনীন আক্তার কনা (জিপগাড়ি) ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী নার্গিস সুলতানা (চশমা) চার হাজার ১৫৫ ভোট করে সমান পেয়েছেন। তাই সংরক্ষিত এ ওয়ার্ডে আবার নির্বাচন হবে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed