গোয়াইনঘাটে নৌকা ডুবে বৃদ্ধ নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে ইঞ্জিন চালিত বালু বোঝাই নৌকার ধাক্কায় নৌকা ডুবে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তি উপজেলার বুধিগাঁও গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে মতিন মিয়া (৬০)। মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে সারী নদীতে এ নিখোঁজের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী শেওলারটুক গ্রামের ছেলের বাড়ি থেকে স্ত্রী ও এক নাতিকে নিয়ে মতিন মিয়া নৌকাযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। তাদের বহনকারী নৌকা সারী নদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত বালু বোঝাই অপর আরেকটি নৌকার ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়।
এ সময় নদীর তীরবর্তী এলাকার লোকজন দ্রুত এগিয়ে এসে মতিন মিয়ার স্ত্রী ও নাতিকে উদ্ধার করলেও মতিন মিয়া ইঞ্জিন নৌকার নিচে পড়ে নিখোঁজ হন। এরপর স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সিলেটের দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে ডুবুরী দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনেক চেষ্টা চালিয়েও সন্ধ্যে ৭টা পর্যন্ত তার কোন সন্ধান পায়নি।
গোয়াইনঘাট থানার এস আই আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed