সুজন সম্পাদকের বাড়িতে হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুশাসনের জন্য নাগরিক-সুজনের কেন্দ্রীয় সম্পাদক ডঃ বদিউল আলম মজুদারের বাসভবন ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার প্রতিবাদে সুজন সিলেটের আয়োজনে ৭ আগস্ট মঙ্গলবার নগরীর ক্বীন বীজ এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক এডভোকেট শাহ সাহেদা আখতারের পরিচালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বাপা সম্পাদক আব্দুল করিম কিম, সাবেক ব্যাংকার সালেহ আহমদ চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী, আব্দুর রহমান রিপন, মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সুজন সিলেটের সহ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেইন, একডোর নির্বাহী পরিচালক লক্ষী কান্ত সিংহ, ইয়ুথ গ্র“পের লিডার এডভোকেট নিতু কান্ত দাস, কামাল আলী গাজী, সালমান আহমদ, মারুফুজ্জামান অসীম, সুজন সিলেটের সদস্য আমিনুল আমিন, ইমাম উদ্দিন কামাল, সাদিয়া আক্তার প্রমুখ।
মানববন্ধনে সুজন নেতৃবৃন্দ- এ ধরনের ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, দোষী ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সরকার কর্তৃক ডঃ বদিউল আলম মজুদার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সুজন তথা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশ সরকারের কাছে প্রত্যাশা করছি এ ব্যাপারে সরকার দৃঢ় প্রদক্ষেপ গ্রহণ করবেন। এছাড়া বাংলাদেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে দুর্বৃত্তদের কঠোরভাবে দমন করা উচিত।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed