শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ১৫২তম একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষা বিষয়ক গৃহীত সিদ্ধান্ত ২০৯তম সিন্ডিকেটে অনুমোদিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এবারের ভর্তি কমিটিতে স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল হক প্রধানকে সভাপতি করে এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমদকে সদস্য সচিব করে মোট ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission-এ জানা যাবে।
তিনি বলেন, কমিটির সদস্যরা এর মধ্যেই ভর্তি প্রক্রিয়ার যাবতীয় বিষয়গুলো নিয়ে কাজ শুরু করেছেন। সেশনজট দূর করতে আমরা চেষ্টা করবো জানুয়ারির প্রথম থেকেই নতুন বর্ষের ক্লাস শুরু করতে। সেজন্য এবার অন্যান্য বছরের তুলনায় আগেই ভর্তি পরীক্ষা হবে।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed