এম এ খানের শাহাদাৎ বার্ষিকীতে সিলেটে মিলাদ মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে গ্রামের বাড়ী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিরাহিমপুরে সোমবার বাদ জোহর মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়া একইদিন বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।
মরহুমের ভাতিজা খান বাহাদুর ডাঃ আসাদ্দর আলী খান ওয়াকফ এস্টেট এর মোতাওয়াল্লী বাবর আলী খানের পরিচালনায় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। মিলাদ মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মরহুমের পরিবারের সকলের জন্য দোয়া কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ মোতাহির আলী চেয়ারম্যান, জালাল উদ্দিন চেয়ারম্যান, শাহাব উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট ফখরুল হক, মহানগর বিএনপির আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, সহ কুটির শিল্প সম্পাদক আব্দুল লতিফ খান, সহ ক্ষুদ্র ঋণ সম্পাদক এনামুল হক মাক্কু, জেলা বিএনপির নেতা ইসলাম উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহŸায়ক এড. আনোয়ার হোসেন, বিএনপি নেতা তাজিদুর রহমান তাজুল, দক্ষিণ সুমরা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুল আলী, জেলা যুবদল নেতা সামসুল ইসলাম টিটু, কাউসার আহমদ নামর, আলী আহমদ, জিলু মিয়া, আব্দুল মতিন, মিসবাহ উদ্দিন, সেলিম আহমদ, নজরুল ইসলাম, সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সভাপতি আব্দুল করিম জুনাক, সহ-সভাপতি আব্দুল হাসিব, তানবীর আহমদ চৌধুরী, জেলা ছাত্রদল সহ-সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি এনমুল কবির চৌধুরী সোহেল, সহ-সভাপতি মিনার হোসেন লিটন, যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলু, মহানগর যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, ছাত্রদল নেতা এম হাফিজুর রশীদ, ইমান জাহান তানবীর, জয়নাল আবেদীন রাহেল, সিপু হাসান, রেজাউল করিম রানা, ছড়াকার মতিউল ইসলাম মতিন, শিক্ষানবীশ আইনজীবি আব্দুল কাহার, জালালাবাদ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিহাব আহমদ, সাংবাদিক এনাম রহমান, ছালিক রহমান প্রমুখ।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed