Main Menu

বিআরটিএ অফিস খোলা সকাল ৯টা থেকে রাত ৯টা

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অফিস শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকবে। একই সঙ্গে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে অফিস।

সোমবার (৬ আগস্ট) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সম্প্রতি ফিনটেস সার্টিফিকেটসহ জরুরি কার্যক্রমে বিআরটিএ অফিসে ভিড় বেড়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ক পরিবহন মন্ত্রণালয় যানবাহনের ফিটনেট সার্টিফিকেট দেয়া ও নবায়ন, ড্রাইভিং লাইসেন্স দেয়া ও নবায়নসহ জরুরি সেবা কার্যক্রম সারা দেশে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলছে।

Share





Related News

Comments are Closed