Main Menu

তিনদিন পর সিলেটে যান চলাচল স্বাভাবিক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত শুক্রবার থেকে বন্ধ থাকার পর আজ সোমবার থেকে আবারো সিলেট থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে যাচ্ছে। সিলেটের পাশাপাশি অন্য জেলাগুলোতে যান চলাচল স্বাভাবিক বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।

রাজধানীতে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবীতে আন্দোলন থেকে গাড়ি ভাংচুরের প্রতিবাদে ও নিরাপত্তার দাবীতে সারাদেশের ন্যায় সিলেটেও ধর্মঘট ডাকেন পরিবহন শ্রমিকরা। গত শুক্রবার থেকে সিলেটের সকল রুটে বাস চলাচল বন্ধ ছিল। এমনকি দক্ষিণ সুরমাসহ নগরীর বিভিন্ন পয়েন্টে যান চলাচলে বাধাও দেন পরিবহন শ্রমিকরা।

গতকাল রোববার রাতে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিক নেতারা। এরই প্রেক্ষিতে আজ স্বাভাবিক হয়ে আসে যান চলাচল।

এদিকে আজ সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি নেমে এসেছে জনজীবনে। গত ৩ দিন বাস না পেয়ে অন্য জেলাগুলোতে ট্রেন ও বিমানে চলাচল করেছেন অনেক যাত্রী।

Share





Related News

Comments are Closed