ফখরুল-খসরু-রিজভীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বেপরোয়া বাসের চাপায় সহপাঠীদের মৃত্যুর বিচার ও নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
সোমবার (৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহার আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তবে ১৫৩, ১৫৩ (ক) ও ১০৯ ধারায় করা এই মামলাটি গ্রহণের বিষয়ে এখনও কোনো আদেশ দেয়া হয়নি।
Related News
সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদRead More
মৌলভীবাজারে ৪ হত্যা মামলার রায়, ১০ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পৃথক চারটি হত্যা মামলায় গত দুই মাসে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed