লামায় নৌকাডুবিতে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের মধ্যে ২ জনের লাশ পাওয়া গেছে। সোমবার সকালে লাশ দুটি নদীতে ভেসে উঠে। অপর একজনের এখনো খোঁজ পাওয়া যায়নি।
যাদের লাশ পাওয়া গেছে তারা হলেন- লুলেক ম্রো (৫৫), মেন প্রে ম্রো ( ৩৫)। নিখোঁজ রয়েছেন রেংসাং ম্রো (৪০)।
তাদের বাড়ি লামা সদর ইউনিয়নের তাউ পাড়ায়।
জানা যায়, গত ৪ আগষ্ট শনিবার নৌপথে লামা বাজার থেকে বাড়ি ফেরার পথে মাতামুহুরী নদীর লামা খাল ও পোপা খালের মোহনায় তীব্র স্রোতে ১৭ জন যাত্রী নিয়ে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা উল্টে পানিতে তলিয়ে যায়।
এ সময় সেখানে ম্রো সম্প্রদায়ের ৩ ব্যক্তি নিখোঁজ হন।
ঘটনার পর পরই স্থানীয় লোকজন, দমকল বাহিনীর সদস্য ও ডুবুরিরা নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালায়। ঘটনার দুদিন পর সোমবার সকালে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
লামা সদরের ইউপি চেয়ারম্যান মিন্টু সেন জানান, নিখোঁজ অপর ব্যক্তির লাশ উদ্ধারে চেষ্টা চলছে। খরস্রোতা মাতামুহুরী নদীতে অতিরিক্ত যাত্রী নিয়ে ছোট নৌকাটি লামা বাজার থেকে তাউ পাড়ায় যাওয়ার পথে দুটি খালের মোহনায় উল্টে যায়। ঘটনার পর চট্টগ্রাম থেকে ডুবুরি এনে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে লামা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া জানান।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed