বিশ্বনাথে চেক ডিজওনার মামলার আসামি গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ১ লাখ ১৫হাজার টাকার চেক ডিজওনার মামলায় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আবুল কালাম (৪৫) উপজেলার রামপাশা ইউনিয়নের আনরপুর বিশঘর গ্রামের মৃত শানুর আলী পুত্র ।
শুক্রবার বিকেলে উপজেলা সদরের রামপাশা রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় সিআর মামলা রয়েছে। যার নং ৫১২/১৮। শনিবার তাকে সিলেট কোর্টে প্রেরণ করা হবে।
গত ১৪ এপ্রিল সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে ওই মামলাটি দায়ের করেন ছাতক উপজেলার নতুন জিয়াপুর গ্রামের ওয়াছির আলীর পুত্র আনোয়ার হোসেন (২৬)।
পলাতক আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন থানার এএসআই জামাল আহমদ।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed