‘আমার স্বামীর শয্যাসঙ্গী হওয়া বন্ধ করো’
বৈশাখী নিউজ ডেস্ক: তথ্য-প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে পরকীয়ারও যেন মহামারি শুরু হয়েছে। পরকীয়ার প্রথম ভুক্তভোগী অভিযুক্তদের সঙ্গীরাই। এরপর পরিবার। বিশেষ করে সঙ্গীদের জীবনটা হয়ে উঠে দুর্বিষহ। এমনই এক ভুক্তভোগী নারীর আকুতি সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে।
যুক্তরাজ্যের বার্মিংহামে স্বামীর পরকীয়ার প্রতিকার পেতে অভিনব এক উদ্যোগ নেন তার স্ত্রী। স্বামীর শয্যাসঙ্গীকে চিঠি লিখলেন তিনি। আর সেটা রেখে এলেন তার বাড়ির দরজার সামনেই।
সামাজিক মাধ্যমে ওই চিঠি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। কী লেখা আছে সেই চিঠিতে? নাতিদীর্ঘ ওই চিঠিতে শুধু এটাই লেখা- ‘আমার স্বামীর শয্যাসঙ্গী হওয়া বন্ধ করো’।
প্রসঙ্গত, পরকীয়া যুক্তরাজ্যে খুবই সাধারণ একটি বিষয়। বার্মিংহাম লাইভ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, হাজার হাজার বার্মিংহামবাসী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। এই শহরের ৩৪ হাজার মানুষের ডেটিং সাইটে অ্যাকাউন্ট রয়েছে।
জি নিউজ চব্বিশ ঘণ্টা জানায়, বিবাহবহির্ভূত সম্পর্কের নিরিখে বার্মিংহাম যুক্তরাজ্যের প্রথম সারির শহরগুলোর মধ্যে না পড়লেও খুব পিছিয়েও নেই। তবে বার্মিংহামের ওই নারীর এই চিঠি শহরের সামগ্রিক ছবিটা পাল্টে দিতে পারে বলে মনে করছেন নেটিজেনরা।
সামাজিক মাধ্যমে এই পোস্টটি দেখার পর অনেকে লিখেছেন, ‘আমার দেখা সবচেয়ে বিনয়ী অনুরোধ।’
Related News
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উরুজগান প্রদেশের ৫৭ বছর বয়সী মোহাম্মদ সাদিক ৫৮ সন্তানের ভরণপোষণ করতে গিয়েRead More
মিলনের পর সঙ্গীকেই খাবার বানায় যে স্ত্রী!
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৮ অক্টোবর, বিশ্ব অক্টোপাস দিবস। সমুদ্রের রহস্যময় প্রাণীদের মধ্যে অক্টোপাস বরাবরইRead More




Comments are Closed