Main Menu

ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

ছাতক প্রতিনিধি: ছাতকের জাউয়া বাজারে বিদ্যুৎস্পৃষ্টে জামানত শাহ (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু ঘটেছে।

আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত জামানত শাহ জাউয়া বাজার ইউনিয়নের হাবিদপুর মোকামবাড়ির মরহুম পীর লুদন শাহর ছেলে। সে জাউয়া বাজার ডিগ্রী কলেজে দ্বাদশ শ্রেনীতে পড়াশোনা করতো।

স্থানীয়রা জানান, জামানত শাহ সকাল ১০টার দিকে শোয়ার ঘরের সুইচ বোর্ড মেরামত করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘরের মেঝেতে পরে যায়। পরে তাকে প্রথমে কৈতক ২০ শয্যা হাসপাতালে ও পরে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

জাউয়া বাজার ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেন জাউয়া বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল গাফ্ফার ও জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই নূর মোহাম্মদ খান তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

এদিকে পরিবারিক সূত্র জানায়, ইতালী প্রবাসী তার বড় ভাই দেশে আসার পর লাশ দাফন করা হবে। বর্তমানে সিলেটে তার মরদেহটি লাশ বহনকারী ফ্রিজিং কপিন গাড়িতে রাখা হয়েছে।
জাউয়া বাজার ডিগ্রী কলেজে দ্বাদশ শ্রেনীর মেধাবী ছাত্র জামানত শাহ’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share





Related News

Comments are Closed