বিশ্বনাথে চুরি হওয়া অটোরিকশাসহ আটক ২
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে চুরি হওয়া সিএনজি অটোরিকশাসহ (নাম্বার বিহীন) দুই চোরকে আটক করে পুুলিশে সোপর্দ করেছেন জনতা। বৃহস্পতিবার (২ আগষ্ট) রাতে উপজেলার মুন্সিরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- দক্ষিণ সুরমা উপজেলার লক্ষীপুর গ্রামের জবান আলীর ছেলে ছালেক আহমদ (৩৮) ও সিলেটের জালালাবাদ থানার মোগলগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে মামুন আহমদ (১৮)।
আটকের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে অটোরিকশা চুরির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, গত ২৯ জুলাই সিলেটের সালুটিকর বাজার এলাকা থেকে দুটি সিএনজি অটোরিকশা চুরি হয়। এরপর বৃহস্পতিবার রাতে চুরি হওয়া একটি অটোরিকশা বিশ্বনাথের মুন্সিরবাজারে স্থানীয় জনতা আটক করেন। পরে থানা পুলিশকে অবহিত করা হলে বিশ্বনাথ থানার এসআই সবুজ কুমার নাইডু, স্বাধীন চন্দ্র তালকুদারের নেতৃত্বে একদল পুলিশ মুন্সিরবাজার এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed