মৌলভীবাজারে ভাতিজার হাতে চাচা খুন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের রঘুনন্দনপুর এলাকায় ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। নিহত জমশেদ মিয়া (৪৮) রঘুনন্দনপুর এলাকার মৃত মালা মিয়া ছেলে।
আজ শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে ভাতিজারা জমশেদ মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় এলাকাবাসী দেখতে পেয়ে জমশেদকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায় পরে সিলেট ওসমানি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সোহেল আহম্মদ জানান, এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed