ঢাকায় বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যেই ঢাকার মগবাজারে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
শিক্ষার্থীদের আন্দোলন এবং মালিকদের গাড়ি না নামানোর মধ্যে শুক্রবার ঢাকার সড়কে গণপরিবহণ চলাচল খুব কম। এর মধ্যে দুপুরে মগবাজারে এ ঘটনাটি ঘটে।
ঘটনার পর উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়।
নিহতের নাম সাইফুল ইসলাম (৩০) বলে পুলিশ জানিয়েছে। তিনি মগবাজারের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ছিলেন।
ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদার বলেন, “গোল্ডেন প্লাস নামে একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ওই যুবক আহত হন। তখন আশপাশের জনতা এসে চালককে মারধর করে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়।”
ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, সাইফুলকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাইফুলের খালা রোখসানা বেগম হাসপাতালে সাংবাদিকদের জানান, সাইফুলের বাড়ি পিরোজপুরে, ঢাকায় থাকতেন উত্তর গোড়ানে। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed