ভোলাগঞ্জে ‘বোমা মেশিন’ ধরতে মধ্যরাতে অভিযান
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারী সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে পরিবেশ বিধ্বংসী বোমা মেশিন বন্ধে রাতের বেলায় কোয়ারী এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১ আগষ্ট) মধ্যরাতে এ অভিযানে তিনটি বোমা মেশিন জব্দ ও অবৈধ পাথর উত্তোলনের সাথে জড়িত ৬ ব্যক্তিকে আটক করেছে। ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম ও নতুনবাজার এলাকায় অবৈধ বোমা মেশিন দিয়ে অভিনব ‘রাতচোরা’ কৌশলে দীর্ঘদিন ধরে পাথর উত্তোলন করে আসছিলেন এসব মেশিনের মালিকেরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবুল লাইছ বলেন, ‘মেশিনের মালিক ও ব্যবসায়ীরা পাথর উত্তোলনে যত কৌশলই করুক না কেন, সেই কৌশলকে ধরতে আমরাও কৌশল পাল্টিয়ে এখন রাতে অভিযান অব্যাহত রাখব।’
অভিযান শেষে ইউএনও জানান, বোমা মেশিন মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েয়ের প্রস্তুতি চলছে। এসব অবৈধ মেশিন উচ্ছেদে রাতে অভিযান জোরদার করা হবে। তিনি জানান, নদী থেকে সব বোমা মেশিন উচ্ছেদের জন্য উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed