সাধারণ ছাত্র পরিষদ সিলেটের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রাজধানীতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী রাজিব ও মিম হত্যাকারী ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি, সড়কে মৃত্যুর মিছিল বন্দ ও নিরাপদ সড়কের দাবীতে সাধারণ শিক্ষার্থী পরিষদ সিলেটের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের ডাকা মানবন্ধন কর্মসূচিতে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরিষদের প্রধান সমন্বয়ক মো. নাঈমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন সমন্বয়ক মো. আফজাল হোসেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, অরজিত দাস পলাশ, সুমন আহমদ, নাঈমূর, রাহিম, আব্বাস, বদরুল রতন, মুহাইমিন, মোজাহিদ, প্রসেনজিং, তানভীর, শাহরিয়ার, রায়হান চৌধুরী, রাফি, ইমরান, মেহদী, ফয়সাল, জামির হোসেন, সন্দীপ, সুমেন, মেহদী প্রমুখ।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed