এক মাসের শিশু রেখে নারী নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে এক মাস বয়সী এক শিশুকে রেখে উদাও অজ্ঞাত এক নারী। শিশুটি বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালের শিশু বিভাগে ভর্তি আছে।
বৃহস্পতিবার (২ আগস্ট) সকালে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের বড়ইউড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে এবং বিকেল পুলিশ শিশুটিকে জিম্মায় নেয়।
বড়ইউড়ি গ্রামের বাসিন্দা শামিম মিয়া জানান, আজ সকালে অজ্ঞাত এক নারী আমার মেয়ে লিপি বেগম (১৮) কে বলে ‘আমি একটা ঔষধ নিয়ে আসতেছি তুমি আমার শিশুটিকে একটু সময় দেখে রাখো’। অজ্ঞাত নারী এ কথা বলে আর ফিরেনি। পরে অপেক্ষা করেও নারীটি ফিরে না আসায় বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যানকে অবগত করে তার সহযোগিতায় শিশুটিকে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যান।
পুলিশ শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed