সিলেটে ৩দিন ব্যাপী ঈদ মেলার উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সিলেটে শুরু হয়েছে ‘ঈদ মেলা’। “গ্লামার্স ঈদ শপিং কার্নিভাল ১.০” এর উদ্যোগে ২ আগষ্ট শুক্রবার সকাল ১০টায় নগরীর জেল রোডে অবস্থিত পানসী ইন হোটেলে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে ৪ আগষ্ট রোববার পর্যন্ত।
মেলায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ীরা তাদের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। স্টলগুলোতে ফাস্টফুড জাতীয় খাবার, চকোলেট, দেশি-বিদেশি বাহারি রঙ ও ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, জুতা, কসমেটিকস, শিশুদের বর্ণিল পোশাক স্থান পেয়েছে মেলার বিভিন্ন স্টলে।
এতে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান অংশ নেয়। যাদের মধ্যে রয়েছে মধুফুল, হেভেন সপ্, ইউ.কে এক্সপ্রেক্স, রিতু’স ক্রিয়েটিভ, পানসী ইন, রং-বেরং, গৃহিনী, সিলমার্ট, কালারস্ কসমেটিকস্, প্রিয়দত্তা, গ্ল্যাম জাস্ট, অনলাইন সিলেট ইউ.কে বাজার, ফরেইন প্রোডাক্টস অনলাইন বিডি, ওয়্যার এন্ড গøামার।
মেলার উদ্যোগতা ব্যবসায়ী তাহমিদ আহমদ বলেছেন, সিলেটে এই ধরনের মেলা প্রায়ই হয়েছে। এটি একটি ব্যতিক্রমী মেলা। যদি সিলেটবাসী সাড়া দেন তাহলে, আরো বড় পরিসরে মেলার আয়োজন করতে চান তারা। তারা আশা করছেন ব্যবসায়িকভাবে তারা লাভবান হবেন।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed