Main Menu

খালেদা জিয়ার পক্ষে দরগায় গিলাফ চড়ালেন আরিফ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল (রহ.) এর মাজারে গিলাফ প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সদ্য সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের ফলাফলে এগিয়ে থাকা আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২ আগস্ট) বিকেলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এই গিলাফ প্রদান করেন আরিফ। গিলাফ প্রদানের পর দরগাহ হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গনে কারাগারে বন্দী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় আরিফুল হক চৌধুরীর সাথে ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সিলেট জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সুরমান আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, বিএনপি নেতা ফাহিম আহমদ, সাবেক ছাত্রদল নেতা এখলাছুর রহমান মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed