শেখ হাসিনার পক্ষে দরগায় গিলাফ চড়ালেন কামরান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হযরত শাহজালাল (রহ.) উরস উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে মাজারে গিলাফ প্রদান করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
বৃহস্পতিবার (২ আগস্ট) বেলা ১১ টার দিকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে কামরান মাজারে আসেন। এসময় আশেপাশের জনতা কামরানকে হাত নেড়ে স্বাগত জানান।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি বদর উদ্দিন আহমদের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, মহানগর কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল রকিব বাবলু, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুবলীগ নেতা মুশফিক জায়গীরদার, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশিদ আহমদসহ স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed