শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
বৈশাথী নিউজ ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দুর্জয় মোড় স্থানীয় হাজী আসমত কলেজসহ শহরের বেশ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিল করে। পরে তারা ঢাকা-সিলেট মহাসড়কের নাটাল টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা জানতে চায়। পরে পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে দুপুর একটার দিকে যান চলাচল স্বাভাবিক করে।
এদিকে, ঢাকার বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সারাদেশে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়। ফলে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বৃহস্পতিবার বন্ধ ছিল। তাতে অবশ্য থেমে থাকেনি আন্দোলন। বরং ছড়িয়ে পড়েছে ঢাকার বাইরের জেলাগুলোতেও।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed