Main Menu

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেট উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বুধবার (১ আগস্ট) রাতে এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে গোয়াইনঘাট উপজেলার নতুন ভাংগা গ্রামের মসজিদের সামনে থেকে এসব সিগারেট উদ্ধার করে।

র‌্যাব-৯ জানায়- উদ্ধারকৃত সিগারেট ৯টি প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত ছিলো। যাতে JET EXCELLENT BLEND SPECIAL FILTER, MADE FROM AN EXCELLENT BLEND OF THE FINEST VIRGINA কথাটি লিখা রয়েছে। সব মিলিয়ে রয়েছে পচানব্বই হাজার দুইশত পিস সিগারেট। যার আনুমানিক মূল্য ৯ লক্ষ ৫২ হাজার টাকা।

উদ্ধারকৃত পরিত্যক্ত সিগারেট গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান।

Share





Related News

Comments are Closed