Main Menu

ঢাকায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

শাবি প্রতিনিধি: নিরাপদ সড়কের দাবিতে এবং ঢাকায় শিক্ষার্থী নিহত ও হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (শাবিপ্রবি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বৃহস্পতিবার (২ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় গেটে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর পাঠানটুলা এলাকা ঘুরে আবার বিশ্ববিদ্যালয় গেইটে গিয়ে শেষ হয়। শাবি গেইটের সামনে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থিরা।

বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী অংশ নেয়। এসময় তারা ঢাকায় শিক্ষার্থী নিহত ও হামলার প্রতিবাদ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানায়।

Share





Related News

Comments are Closed