সিসিকের স্থগিত দুই কেন্দ্রে ভোটগ্রহণ ১১ আগস্ট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে অনিয়ম ও গোলযোগের অভিযোগে যে দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিলো, সেই দুই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট।একই দিনে ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত নারী আসনে পুণরায় ভোটগ্রহণ হবে। ওই আসনে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় বিজয়ী ঘোষণা করা যায়নি।
তবে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ঝুঁলে যায় ফলাফল। ১৩৪ ভোট কেন্দ্রের মধ্যে ১৩২টির ফলাফলে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী এগিয়ে আছেন। বিজয়ী হতে তার প্রয়োজন মাত্র ১৬১ ভোট।
বুধবার (১ আগস্ট) সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের উপ সচিব ফরহাদ হোসেন। তিনি জানান, ইতোমধ্যে আমরা তারিখ নির্ধারণ করে সিলেটের রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা পাঠিয়ে দিয়েছি।
এর আগে সোমবার সিলেট সিটি করপোরেশনে নির্বাচনে ১৩৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের সময় গোলযোগের কারণে দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। ১৩২টি কেন্দ্রের মধ্যে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।
সেই হিসেবে আরিফুল হক চৌধুরী নির্বাচনে ১৩২টি কেন্দ্রে ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, স্থগিত হওয়া দুটি কেন্দ্রের মোট ভোটার ৪ হাজার ৭৮৭।
নির্বাচনে মোট ভোট পড়েছে ১ লাখ ৯৮ হাজার ৬৫৬টি। এর মধ্যে বাতিল হয়েছে ৭ হাজার ৩৬৭ ভোট। মোট বৈধ ভোট ১ লাখ ৯১ হাজার ২৮৯।
সোমবার ভোট গ্রহণের সময় গোলযোগের কারণে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের শাহগাজী সৈয়দ বোরহান উদ্দিন (রহ.) মাদ্রাসা (১১৬) ও ২৭নং ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৪) কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
শাহগাজী সৈয়দ বোরহান উদ্দিন (রহ.) মাদ্রাসা কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ২ শত ২১ জন ও হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৫ শত ৬৬ জন।
৩০ জুলাই সোমবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তোলেন। দিনভর ভোটগ্রহণে নানা অভিযোগ করেন সদ্য বিদায়ী এই মেয়র।
বিএনপির পক্ষ থেকে এদিন দুপুরের দিকে অভিযোগ করা হয়, অন্তত ৪১টি কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা। তারা বিষয়টি রিটার্নিং কর্মকর্তার কাছেও জানানোর কথা বলেন। বিএনপি প্রার্থীর বক্তব্য এবং অন্য দুই সিটির নির্বাচনের পরিস্থিতি দেখে এমন ধারণা অনেকের মধ্যে সৃষ্টি হয়, হয়তো সিলেটও শাসক দলের দখলে যাবে। তবে ফলাফল ঘোষণার শুরু থেকেই চমক দেখা যায়। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে যে দুটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গ্রহণ করা হয়েছে, তাতে এগিয়ে যান আরিফুল হক চৌধুরী।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed