‘সিসিকের ২২নং ওয়ার্ডে ভোট নয়, লুট হয়েছে’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোশেনের ২২নং ওয়ার্ডে পুন:নির্বাচন করার দাবি জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতাকারী ছয়জনের মধ্য ৫জন প্রার্থী।
২২ নং ওয়ার্ডে ভোট নয়, লুট হয়েছে অভিযোগ করে মঙ্গলবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল অডিটোরিয়মে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দীন লিখিত বক্তব্যে বলেন, ৩০ জুলাই সকাল ৮টায় নির্বাচন শুরু হয়। যথারীতি আমরা কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছিলাম। কিন্তু হঠাৎ সকাল ১১টায় বিভিন্ন কেন্দ্রে অনিয়ম শুরু হয়। ওয়ার্ডের প্রতিদ্ব›িদ্ব প্রার্থী সাবেক কাউন্সিলর সালেহ আহমদ সেলিম ও তার বহিরাগত সন্ত্রাসীরা দেশী অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের প্রত্যেকটি কেন্দ্রে উপস্থিতি লক্ষ করা যায়। এ সময় ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে কেন্দ্রে আসতে না দিয়ে কেন্দ্র দখল, প্রতিপক্ষের এজেন্টকে বের করে দিয়ে জোরপূর্বক ব্যালটে সিল মেরে ব্যালট বাক্স ভরে।
এ বিষয়টি পোলিং, প্রিজাইডিং অফিসার, পুলিশ, আইনশৃংখলা বাহিনীর সদস্যদের বলেও কোনো লাভ হয়নি। প্রতিদ্ব›িদ্ব প্রার্থীসহ তাদের নেতাকর্মীদের হুমকি-ধমকি হয়রানি ও তাদের গ্রেফতারের কথা রির্টানিং অফিসারের কাছে অভিযোগ করি। উপস্থিত থাকা কিছু ভোটরা এসব কর্মকান্ড দেখে তারা ভয়ে পালিয়ে যান। আমরা কোন উপায় উন্তর না দেখে ২২নং ওয়ার্ডের প্রহসন মূলক নির্বাচন বন্ধ করি এবং রির্টানিং অফিসারের নিকট দরখাস্থ দিয়ে ভোট বন্ধের আহবান জানাই।
তিনি বলেন, যেহেতু ওয়ার্ডে নির্বাচন সুষ্ঠ হয়নি তাহলে এই নির্বাচন আবার পূর্ণনির্বাচন দিয়ে সুষ্ঠ নির্বাচন সম্পন্নের আহবান জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থী মো. দিদার হোসেন রুবেল, মো. ফজলে রাব্বী চৌধুরী, মো. ইব্রাহীম খান ছাদেক, মো. আবু জাফর।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed