শাহজালাল (রহ.) মাজারে ওরস ২ ও ৩ আগস্ট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.)-এর ৬৯৯তম দুদিন ব্যাপী ওরস শুরু হবে ২ আগস্ট বৃহস্পতিবার থেকে। দুই দিনব্যাপী ওরস উপলক্ষে দরগাহ শরিফ প্রাঙ্গণ সাজানো হয়েছে উৎসবের সাজে। ভক্তদের কাছে দরগাহ শরিফকে আকর্ষণীয় করে তুলতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মাজার কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মাজার এলাকায় বসানো হয়েছে বেশকিছু ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা)। এ ছাড়া নগরের পাঁচটি সড়কে যান চলাচলও নিয়ন্ত্রন করা হয়েছে।
প্রতিবছর আরবি মাসের ১৯ ও ২০ জিলক্বদ হজরত শাহজালালের (রহ.) মাজারে দুই দিনব্যাপী ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। এ ধারাবাহিকতায় এবারও ২ ও ৩ আগস্ট (বৃহস্পতিবার ও শুক্রবার) পালিত হবে ওরস।
শুক্রবার ভোররাত ৩টা ১৫ মিনিটে ওরস মোবারকের শেষ মোনাজাত আরম্ভ হবে।
উরস মোবারকে দেশবাসীর শান্তিপূর্ণ অংশগ্রহণের আহবান জানিয়েছেন দরগাই-ই হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রহ.) মাজারের মোতোয়ালি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান।
ওরসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা মঙ্গলবার থেকেই সিলেটে আসতে শুরু করেছে।
হজরত শাহজালাল (রহ.) মাজার সেক্রেটারি সামুন মাহমুদ খান জানান, রেওয়াজ অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হবে মাজারে গিলাফ চড়ানো। চলবে বিকেল পর্যন্ত। রাতে সফিনা খতম ও জিকির-আজকার শেষে শুক্রবার ভোররাত রাত ৩টা ১৫ মিনিটে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এরপর ফজরের নামাজ শেষে শিরনি বিতরণ করা হবে। বাদ আসর মাজারে মিলাদ মাহফিল ও শরবত বিতরণ এবং রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে এবারের ওরসের সমাপ্তি ঘোষণা করা হবে।
শাহজালালের ওরস চলাকালে বিশৃঙ্খলা এড়াতে নগরের পাঁচটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রন করেছে মহানগর পুলিশ। ওরস চলার সময়ে আম্বরখানা থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত সড়ক, দর্শন দেউড়ি-ঝর্নারপাড়, রাজার গলি-মাজারের প্রধান গেট, মীরের ময়দানের হোটেল হেরিটেজ-ঝর্নারপাড় সড়ক এবং আলিয়া মাদরাসা সড়কের পূবালী ব্যাংকের গেট-মিনার গেট পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed