ছাতকে বিদ্যালয়ের সভাপতিকে বিদায়ী সংবর্ধনা
ছাতক প্রতিনিধি: ছাতকে উপজেলার ৪৭নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ছামি এর বিদেশ যাত্রা উপলক্ষে বিদ্যালয়ের উদ্দ্যোগে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের অফিস রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ছামির অবর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সোনাহর আলীকে মনোনিত করা হয় ।
বিদ্যালয় প্রধান শিক্ষক মাওলানা শামছুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক খলিলুর রহমানে পরিচালনায় অনুষ্টিত বিদায়ী সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, বিদ্যালয়ের বিদায়ী পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ছামি, ভারপ্রাপ্ত সভাপতি সোনাহর আলী, সিনিয়র শিক্ষিকা সৈয়দা ফাতেমা বেগম, মোহনারা বেগম, নবুয়া বেগম, সদস্য আব্দুল হেকিম, ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা নিয়ামত আলী, শিক্ষিকা ঝরনা বেগম, মোহাম্মদ আলী, বাবুল মিয়া, আশক আলী রানা প্রমুখ।
বক্তারা বিদ্যালয়ে লেখাপড়ার মান আরো বাড়ানোর জন্য শিক্ষক শিক্ষিকার সহযোগিতা কামনা করেন। পরিশেষে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিকে ফুল দিয়ে অভিনন্দন ও বিদায়ী সংবর্ধনা শেষে ছাত্র-ছাত্রীদের নিয়ে গ্রুপ ছবি তোলা হয়।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed