৪০ কেন্দ্রে নৌকা ২৬৭০৬, ধানের শীষ ২৫২৯৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪০টি কেন্দ্রের ফলাফলে ১ হাজার ৪শ ১০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন কামরান।
৪০টি কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী কামরান পেয়েছেন ২৬৭০৬ ভোট এবং আরিফ পেয়েছেন ২৫২৯৬।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের ৯টি সংরক্ষিত নারী ও ২৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪ শত ৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২ শত ৮৮ জন নারী ভোটার।
এবারের সিসিক নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৪টি। প্রিসাইডিং অফিসার ১৩৪ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ৯২৬ জন ও পোলিং অফিসার ১৮৫২ জন রয়েছেন।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed