৯ কেন্দ্রে ধানের শীষ ১০৩৯৮, নৌকা ৪৫৬৯
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৯টি কেন্দ্রের ফলাফলে ৫ হাজার ৭শ ৯৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
৯ টি কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী আরিফ পেয়েছেন ১০৩৯৮ ভোট এবং নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ৪৫৬৯ ভোট।
এদিকে নিজের এলাকার নির্বাচনী ভোট কেন্দ্রেও ১৩০ ভোটের ব্যবধানে হেরেছেন বদর উদ্দিন আহমদ কামরান। সোমবার (৩০ জুলাই) সন্ধ্যে ৬টায় নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।
ঘোষিত ফলাফল অনুযায়ী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের পক্ষে আরিফুল হক চৌধুরী ভোট পেয়েছেন ৭৭৬টি, নৌকার পক্ষে কামরান ভোট পেয়েছেন ৬৪৬টি। এছাড়া জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন ২৬টি ভোট।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের ৯টি সংরক্ষিত নারী ও ২৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪ শত ৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২ শত ৮৮ জন নারী ভোটার।
এবারের সিসিক নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৪টি। প্রিসাইডিং অফিসার ১৩৪ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ৯২৬ জন ও পোলিং অফিসার ১৮৫২ জন রয়েছেন।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed