তিন সিটিতেই এগিয়ে রয়েছে আ.লীগ
বৈশাখী নিউজ ডেস্ক: তিন সিটি করপোরেশনের ভোটে এখন পর্যন্ত কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীরাই এগিয়ে রয়েছেন। এর আগে, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সিলেট, রাজশাহী ও বরিশাল নগরীতে।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৩৮ কেন্দ্রের মধ্যে ৭০টির ফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে পেয়েছেন ৭৯,৭৮১ ভোট। আর বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৬,৭৬৩ ভোট।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে ৪০টির ফল পাওয়া গেছে। ৪০টি কেন্দ্রের ফলাফলে ১ হাজার ৪ শ ১০ ভোটের ব্যাবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন কামরান।
৪০টি কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী কামরান পেয়েছেন ২৬৭০৬ ভোট এবং আরিফ পেয়েছেন ২৫২৯৬।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২২ কেন্দ্রের মধ্যে ৪৩টির ফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ৩৯,১৯০ ভোট এবং বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫,৬৫৫ ভোট।
প্রসঙ্গত, সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশ নির্বাচনে মেয়র পদে কাগজ-কলমে ১৯ প্রার্থীর নাম থাকলেও নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ জন। এছাড়া তিন সিটির ৮৭ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৮১ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed