Main Menu

ইভিএমের দুই কেন্দ্রে এগিয়ে আরিফ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দু্টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়েছে। এ দুই কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

ধানের শীষ প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১৩০৮। এছাড়া আওয়ামী লীগ মনোনীত বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে ৫৬৬ ভোট পেয়েছেন। তাছাড়া নাগরিক ফোরাম মনোনীত স্বতন্ত্র প্রার্থী নগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের টেবিল ঘড়ি প্রতীকে ২০০ ভোট পেয়েছেন।

সোমবার ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার দিকে এ দিই কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

সিলেটে ১৩৪ ভোটকেন্দ্রের মধ্যে ইভিএমে দুই কেন্দ্র হচ্ছে- ৪ নম্বর ওয়ার্ডের আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের ১৩ ও ১৪ নং কেন্দ্র। এর মধ্যে ১৩ নম্বর কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৫৬। ভোট দিয়েছেন ১ হাজার ৬০০ জন। এর মধ্যে নৌকা প্রতীক পেয়েছে ৩৫১ ভোট, ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ৭৫১টি।

৪ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯৫৭। ভোট দিয়েছেন ৯৫৪ জন। এর মধ্যে নৌকা প্রতীক পেয়েছে ২১৫ ভোট, ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ৫৫৭টি।

সিলেটে মেয়র পদে ৬ জনসহ সর্বমোট ১৯৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখান করেছেন আরিফ ও ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. মোয়াজ্জেম।

Share





Related News

Comments are Closed