রিকশা চড়ে ভোটকেন্দ্রে গেলেন অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ১৫নং ওয়ার্ডের বাসিন্দা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি নগরীর বন্দরবাজারের দুর্গাকুমার পাঠশালায় ভোট প্রদান করেছেন। আজ সকাল ১০টা ৪৫মিনিটের দিকে তিনি রিকশায় চড়ে ভোটকেন্দ্রে আসেন।
এরপর ১০টা ৫৫মিনিটের দিকে তিনি ভোট প্রদান করেন।
সকাল ৮টা থেকে সিসিক নির্বাচনের টানা ভোটগ্রহণ চলছে। ১৩৪টি কেন্দ্রের ৯২৬টি কক্ষে ভোটগ্রহন হচ্ছে। এবারের নির্বাচনে ৬ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া ২৭টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ১২৬ জন এবং সংরক্ষিত ৯টি কাউন্সিলর পদে ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed