দুটি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ২১ নং ওয়ার্ডের চান্দুশাহ দাখিল মাদ্রাসা এবং এমসি কলেজ শিশু বিদ্যালয় কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন ধানেরশীষ প্রতীকের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
সকাল পৌনে ১০টায় চান্দুশাহ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এদিকে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ২০নং ওয়ার্ডের এমসি কলেজ কেন্দ্র, ১১নং ওয়ার্ডের লামাবাজার কেন্দ্র ও ৭নং ওয়ার্ডের জালালাবাদ আবাসিক এলাকার দুটি কেন্দ্র থেকে টেবিল ঘড়ি মার্কার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। সেখানে দরজা বন্ধ করে নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে বলেও জানিয়েছেন সেখানে থাকা প্রত্যক্ষদর্শীরা।
এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেনে মেয়র প্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের প্রধান নির্বাচনী এজেন্ট হাফিজ আব্দুল হাই হারুন, নাগরিক ফোরামের আহবায়ক প্রফেসর ড. আব্দুল আহাদ ও সদস্য সচিব মো: ফখরুল ইসলাম। তারা বলেন- এর মাধ্যমে সিলেটের সম্প্রীতির ইতিহাসে কলংকের কালেমা লেপন করা হয়েছে।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed