সিলেটে ভোট কেন্দ্র দখল, সংঘর্ষ, গুলি ও গাড়ি ভাংচুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ৫নম্বর ওয়ার্ডের খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল দেয়া হয়েছে। একই সাথে ভোটকেন্দ্রে আসতে ভোটারদের বাধা দেয়া হচ্ছে।
সোমবার সকল পৌনে ১০ টার দিকে ভোট কেন্দ্র দখলে নেন কাউন্সিলর প্রার্থী ও যুবলীগ নেতা রিমাদ আহমদ রুবেল ও তার কর্মীরা। এসময় তারা কেন্দ্রেৃর গেইট বন্ধ করে দিয়ে ব্যালট পেপারে সিল মারতে থাকেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় প্রায় ১ ঘন্টা ভোট কেন্দ্র বন্ধ ছিল। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সকাল পৌনে ১১টার দিকে বিজিবি সদস্যরা কেন্দ্রে উপস্থিত হন।
এদিকে, সকাল ১০টার দিকে নগরীর পাঠানটুলা এলাকার শাহাজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে আওয়ামী লীগ এবং জামায়াতের কর্মী-সমর্খকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঐ ভোটকেন্দ্র প্রায় ১৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল।
প্রিজাইডিং অফিসার জামিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কেন্দ্রের ভেতরে কোনও সমস্যা হয়নি। পুলিশ, র্যাব ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ১৫ মিনিট পরেই আবার ভোটগ্রহণ শুরু হয়।’
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য এবং ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম কেন্দ্রের সামনে উপস্থিত রয়েছে।
অপরদিকে সকাল ১১টার দিকে নগরীর ১৮নং ওয়ার্ডের কুমারপাড়ায় কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার ঘটনায় ফাঁকা গুলি নিক্ষেপ করেছে পুলিশ। এতে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ কার্যক্রম। এসময় একটি গাড়ি ভাংচুর করা হয়। এ ঘটনায় এই কেন্দ্রে ভোটগ্রহন সাময়িক বন্ধ রয়েছে। দুই কাউন্সিলর প্রার্থীদের কর্মী সমর্থকরা কেন্দ্রটি দখল করে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে। বর্তমানে সেখানকার পরিস্থিতি থমথমে রয়েছে।
Related News
সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডার, ঘটনার তদন্তে পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় তিনজনকে হত্যার ঘটনায় তদন্তভারRead More
সিলেটে নির্মিত হবে পার্ক ও জাদুঘর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বুক থেকে এবার সরে যাচ্ছে পুরোনো কারাগারের দেয়াল। সেই জায়গায়Read More



Comments are Closed