কামরানের সভায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী জনসভায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সভার চেয়ার ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ২ কর্মীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটক কর্মীদের পরিচয় জানা যায়নি।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর ক্বীনব্রীজের পাশে সারদা হলের সামনে শেষ নির্বাচনী জনসভায় এ সংঘর্ষ হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে সংঘর্ষে জনসভাস্থলে বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান- সভা শুরুর পর একে একে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখছিলেন। একপর্যায়ে সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক বক্তব্য শুরু করলে সভামঞ্চের সামনে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এসময় অন্তত ২০/২০টি চেয়ার ভাংচুর করা হয়। তবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
জেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক অ্যাড. রনজিত সরকারকে বক্তব্যের সুযোগ না দেয়ায় তাঁর অনুসারী এবং কাউন্সিলর আজাদ অনুসারিদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সুত্রে জানা গেছে। এ কারণে সভা কিছুক্ষণ বন্ধ থাকে। পরে নেতৃবৃন্দের হস্তেক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে সভা ফের শুরু হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed