চুনারুঘাটে হঠাৎ অসুস্থ ১৯ শিক্ষার্থী
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে ক্লাসচলাকালীন ১৯ শিক্ষার্থী অসুস্থ পড়েছে। এদের মধ্যে ১৩ জনকে তাৎক্ষণিকভাবে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলো- ঝুমা আক্তার, সোহাগ মিয়া, তন্বী আক্তার, লিজা আক্তার, নাহিদা বেগম, লোপা আক্তার, নাজমুল মিয়া, শাকিল মিয়া, রেহানা আক্তার, সাবিকুন্নাহার, সোহেদা আক্তার, লিমা আক্তার এবং রমজানুন্নেছা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হক চৌধুরী বলেন, কয়েকদিন ধরে স্কুল চলাকালীন শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। শনিবার দুপুরে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের রক্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তারা কী কারণে অসুস্থ হয়ে পড়ছে।
চুনারুঘাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মহিউদ্দিন জানান, অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে গরমের কারণে তারা অসুস্থ হয়ে পড়ছে। তাদের প্রত্যেককেই স্যালাইন দেওয়া হয়েছে। এরমধ্যে দুইজনের অবস্থা খারাপ হওয়ায় তাদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed