হবিগঞ্জে খোয়াই নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদী থেকে অজ্ঞাত যুবক (৩০) এর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার সীমান্তবর্তী পূর্ব বড়াইলের বাগবাড়ি এলাকার খোয়াই নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়না তদন্তরে জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান জানান, স্থানীয় লোকজন খোয়াই নদীতে যুবকের ভাসমান মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহটির গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও মরদেহটির মুখ সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে মরদেহটি খোয়াই নদীতে ফেলে দিয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। তবে মরদেহটি সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হওয়ায় বাংলাদেশের না ভারতীয় সেটি এখনও বলা যাচ্ছে না।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed