Main Menu

বরগুনায় বাস-মাহেন্দ্র’র সংঘর্ষে নিহত ৬

বৈশাখী নিউজ ডেস্ক: বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রর ৬ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে আমতলীর মানিকঝুড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, কুয়াকাটা থেকে বরিশালগামী ‘আল্লাহ ভরসা’ পরিবহনের একটি বাস আমতলীর মানিকঝুড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মহেন্দ্রর ৬ যাত্রী নিহত হন এবং আরও ৩ যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed