Main Menu

কাউন্সিলর প্রার্থী কামাল মিয়াকে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামাল মিয়াকে সর্বনিম্ন ২ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আকতার মিতা এ জরিমানা করেন।

এ সময় ফারজানা আকতার মিতা জানান- কাউন্সিলর প্রার্থী কামাল মিয়ার গোয়াইপাড়াস্থ নির্বাচনী কার্যালয়ের অনুমতি না থাকায় তাকে এ জরিমানা করা হয়। নির্বাচনের আগ পর্যন্ত নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed