সিলেটে বিএনপির ৯৯ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির কেন্দ্রীয় এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাসহ ৯৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ৩৯ জনের নামোল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২২ জুলাই) রাতে নগরীর শাহপরাণ থানায় গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক ফয়েজ আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে পুলিশের দায়িত্ব পালনে বাঁধা প্রদানের অভিযোগ আনা হয়।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, মেয়র প্রার্থী আরিফুল হকের নির্বাচন কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সহ-সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, যুগ্ম সম্পাদক আজমল বখত সাদেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীকে এই মামলার আসামী করা হয়।
গত ২১ জুলাই আরিফের প্রচারণার কাজে নিয়োজিত ২ কর্মীকে গ্রেপ্তারের পর তাদের মুক্তির জন্য মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ)-এর কার্যালয়ের সামনে দলবল নিয়ে বসে পড়েন আরিফুল হক। তার দাবি ছিল, মামলা ও ওয়ারেন্ট ছাড়াই তাঁর দুই কর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ। তবে পরবর্তীতে পুলিশ জানিয়েছে, তাদের সুনির্দিষ্ট মামলার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। এরপর সেদিন বেলা ৪টার দিকে অবস্থান তুলে নিয়ে আদালতের মাধ্যমে কর্মীদের ছাড়িয়ে আনবেন বলেও ঘোষণা দিয়েছিলেন আরিফ। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের দায়িত্বপালনে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
এর আগেও গত ১২ জুলাই মধ্যরাতে নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নিয়েছিলেন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। অভিযোগ ছিল, বন্দরবাজার এলাকায় তাঁর নির্বাচনী পোস্টার লাগানোর সময় এককর্মীকে মারধর করে বন্দরবাজার ফাঁড়ি পুলিশের হাতে তুলে দিয়েছে অপর মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের সমর্থক ছাত্রলীগ কর্মীরা। প্রায় ৪০ মিনিট অবস্থানের পর সে রাতে আটককর্মীকে ছাড়িয়ে আনতে সক্ষম হয়েছিলেন আরিফুল হক চৌধুরী।
এ মামলায় পুলিশ রবিবার গভীর রাতে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও জেলা ছাত্রদলের সদ্য প্রাক্তণ সভাপতি সাঈদ আহমদ ও ছাত্রদল কর্মী এনামুল হককে গ্রেফতার করেছে।
জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে নগরীর ঝালোপাড়া থেকে রাসেল আহমদ ও সুমন আহমদ নামে বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি জানতে পেরে শনিবার উপশহরস্থ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ের সামনে নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন বিএনপির মেয়র প্রার্থী আরিফ। প্রায় দুই ঘন্টা সড়কে বসে তারা দুই কর্মীকে ছেড়ে দেয়ার দাবি জানান। একপর্যায়ে পুলিশ বিএনপি নেতাদের জানান, ওই দুজনকে ওসমানীনগর থানার একটি নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। এরপর আরিফসহ বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে চলে যান।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed