নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে : আরিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি নেতাকর্মীদের সাথে ভিন্ন আচরণ করছে বলে অভিযোগ করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
সোমবার দুপুরে এক জরুরী সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী বলেন, ‘রোববার রাতে পুলিশ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ ও তার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাকের ছেলে রুম্মান রাজ্জাককে ধরে নিয়ে গেছে। দলীয় নেতাকর্মীদের বাসা-বাড়িতে প্রতিনিয়ত তল্লাশী চালানো হচ্ছে। ২১ জুলাইয়ের ঘটনায় দলের সিনিয়র নেতাদের আসামী করা হয়েছে। আব্দুর রাজ্জাক ও নাসিম হোসাইনের মতো সিনিয়র নেতাদের ভয়-ভীতি দেখানো হচ্ছে।’
আরিফ বলেন, ‘সিলেট সফরকালে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে আমাদের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আমরা এর ব্যত্যয় দেখতে পাচ্ছি। এ প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এর প্রতিবাদ জানাবো।’
আরিফুল বলেন, ‘পূণ্যভূমি সিলেটে জাল-জালিয়াতির নির্বাচন হতে দেয়া হবে না। সিলেটের মানুষ নির্বাচন নিয়ে যেকোনো অন্যায় প্রতিরোধ করবে।’ তিনি বলেন, ‘শাহপরান থানার ওসি সিলেটের সম্প্রীতি নষ্ট করতে চাইছেন।’
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আনাম চৌধুরী, বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ডা. সাখাওয়াত হোসেন জীবন, দিলদার হোসেন সেলিম, শাম্মী আখতার, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা তাজুল ইসলাম হাসান, নাসিম হোসাইন, আলী আহমদ, মাহবুবুল হক চৌধুরী, আজমল বখত সাদেক, এমরান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed